- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বিএনপির শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান

ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হাতে ফুলোর তোড়া দিয়ে ইউপি সদস্য-সদস্যাসহ শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান করেছেন। রবিবার রাতে ছাতকের মন্ডলীভোগস্থ এমপির বাসভবনে উপস্থিত হয়ে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য-সদস্যাসহ বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আ.লীগে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে নব-নির্বাচিত ইউপি সদস্য-আলী নুর, আব্দুর রহিম, মাসুক মিয়া, শাহ আলম, নুরুল ইসলাম,   
আব্দুল কাদির, ডা. বীর চন্দ্র পুরকায়স্থ, আলতাব হোসেন, সদস্যা ফরিদা আক্তার, হোসনা আক্তারসহ যোগদানকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এমপি মানিক বলেন,‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে দেশরতœ শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

  • [১]