স্টাফ রিপোর্টার
বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী হাওর অঞ্চলের অসহায় গরীব মানুষের জন্য আর্থিক সাহায্য প্রদান করেছেন। তাঁর পক্ষ থেকে জেলার দোয়ারা উপজেলার সীমান্তবর্তী হাওরবেষ্টিত নোয়াপাড়া গ্রামের ৫০ টি পরিবারকে ১০০০ টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সুনামগঞ্জ শাখার সভাপতি ডা. আব্দুল হাকিম। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গৌতম রায়, দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফজলুর রহমান, বি.এম.এ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাশ এবং মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সুনামগঞ্জ এর সদস্য শামসুর রহমান, আহমেদ রুবেল, জহিরুল ইসলাম প্রমুখ।