- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বন্যা কবলিত এলাকার লোকজন বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনোমিয়া উচ্চ বিদ্যালয়ে ও পলিরচড় সরকারী প্রথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ১৩ পরিবারে ১০ কেজী চাল শুকনো খাবার চিড়া, মুড়ি,বিস্কুট, চিনি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মুখ এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ভূমি অফিসের কানোঙ্গ পেয়ার আহমদ, ভূমি অফিসের নাজির মো.আব্দুস সহিদ, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান,পিআইয় অফিসের উপ সহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল,অফিস সহকারী মো.আজাদ মিয়া, ফরিদ মিয়া।

  • [১]