বিজয় রায় ও আশিক মিয়া
দোয়ারাবাজার উপজেলায় ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহীদের আগুনে পুড়ছে আওয়ামী লীগ ও বিএনপি। প্রতিটি ইউনিয়নেই রয়েছে আ.লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থী। আবার কোন-কোন ইউনিয়নে আ.লীগ ও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। ফলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে উভয় দলের নেতা-কর্মীদের খেতে হচ্ছে হিমশিম। প্রচার-প্রচারণার দিক থেকে উপজেলা ৯টি ইউনিয়নেই বর্তমানে উৎসবের আমেজ বইলেও আ.লীগ-বিএনপি মনোনীত প্রার্থীদের মাথা ব্যথার প্রধান কারণ বিদ্রোহী প্রার্থী।
এখানেও আ.লীগের চেয়ারম্যান প্রার্থীরা স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলয়ে বিভক্ত হয়ে আছেন। একইভাবে বিএনপির সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী নেতৃত্বাধীন বিএনপি দু’টি পৃথক শিবিরের নিজস্ব প্রার্থী থাকায় বিএনপিকেও একই অবস্থার সন্মুখীন হতে হচ্ছে। গ্রুপিং রাজনীতির প্রভাব এখানের ইউপি নির্বাচনেও স্পষ্ট লক্ষ করা যাচ্ছ। কয়েকটি ইউনিয়নে দলীয় প্রার্থীর চেয়ে বিদ্রোহীরাই এগিয়ে রয়েছেন বলে নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন। বিগত নির্বাচনে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আ.লীগ এবং শুধুমাত্র সুরমা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত
হয়েছিল। এর মধ্যে পান্ডারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ দলীয় মনোনয়ন পেলেও বাকী ৭জন বর্তমান চেয়ারম্যান মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তবে বিদ্রোহীর কারণে এই উপজেলায় আ.লীগের ভরাডুবির ঘটনাও ঘটতে পারে বলে আশংকা করছেন দলীয় নেতা-কর্মীরা।
২৩ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৯টি ইউনয়নে ৬১জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ৯৯, সাধারণ আসনে ৩৮৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আ.লীগ ৯ জন, বিএনপি ৯ জন, জাপা ৬জন, আ.লীগের বিদ্রোহী প্রার্থী ১৭ জন, বিএনপির বিদ্রোহী ১৩ জন, ও স্বতন্ত্র ৭ জন প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়।
দোয়ারাবাজার সদর ইউনিয়নে আ.লীগের প্রার্থী আব্দুল হামিদ, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল খালিক, বিএনপির আব্দুল বারী, বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন, দোহালিয়ায় আ.লীগের প্রার্থী আনোয়ার মিয়া আনু, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল, শামিমুল ইসলাম, এমরাজ তালুকদার, রাসেন্দ্র দাস, বিএনপির দলীয় প্রার্থী ফখর উদ্দিন, বিদ্রোহী দেওয়ান হুমায়ুন চৌধুরী, মিজানুর রহমান, কাজী মাহবুবুল ইসলাম ও জাপার লিপিয়া বেগম, মান্নারগাঁও ইউনিয়নে আ.লীগের প্রার্থী বরুন চন্দ্র দাস, বিদ্রোহী প্রার্থী সামছুদ্দিন আহমদ, বিএনপির আবু হেনা আজিজ, বিদ্রোহী আইন উদ্দিন, ইজ্জত আলী, কৃষ্ণ মোহন দাস, জাপার সিরাজ মিয়া, পান্ডারগাঁও ইউনিয়নে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির, আমজদ আলী, মোহাম্মদ আলী, বিএনপির আব্দুস সহিদ বাপন, বিদ্রোহী ফারুক আহমদ, স্বতন্ত্র ধন মিয়া নরসিংপুরে আ.লীগের প্রার্থী আব্দুর রশিদ তালুকদার, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান, একেএম আইয়ুবুর রহমান রহমানী, নুরুল আমিন ও শাখাওয়াত হোসেন, বিএনপির শামছুল ইসলাম নমু, জাপার আবুল কালাম সদরনুর, স্বতন্ত্র কামরুজ্জামান ভুইয়া,আজিজুর রহমান ও প্রবাসী আব্দুল আলী। বাংলাবাজারে আ.লীগের দলীয় প্রার্থী আবুল হোসেন, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিন মাস্টার, বিএনপির আব্দুর রহিম, বিদ্রোহী মোর্শেদ আলম, স্বতন্ত্র আবু সালেহ। সুরমায় আ.লীগের দলীয় প্রার্থী খন্দকার মামুনুর রশিদ, বিদ্রোহী প্রার্থী হুমাইয়ূন রশিদ, বিএনপির প্রার্থী শাহজাহান মাস্টার, বিদ্রোহী প্রার্থী হারুন-অর রশীদ, জাপার ইকবাল হোসেন, স্বতন্ত্র আব্দুল বাকির, বোগলায় আ.লীগের প্রার্থী মিলন খান, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আহমদ আলী আপন, বিএনপির প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল, বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন, জাপার গিয়াস উদ্দিন, লক্ষীপুরে ইউনিয়নে আ.লীগের প্রার্থী জহিরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিরুল হক, বিএনপির প্রার্থী আতাউর রহমান, বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমান, হারুনুর রশিদ, জাপার জালাল আহমদ, স্বতন্ত্র রইছ মিয়া। চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সাধারন সদস্য ৫৪৪ জন প্রার্থীর সরব প্রচারণায় গোটা উপজেলা বর্তমানে উৎসবমুখর হয়ে উঠেছে।