স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলায় পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্প এ স্বাস্থ্য সেবার আয়োজন করে।
ওইদিন উপজেলার বিভিন্ন স্থানের প্রায় চারশত নারী ও পুরুষকে এ চিকিৎসা সেবা দেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পুলিন বিহারী ধর। এ সময় আরও ১০ জন প্যারামেডিক চিকিৎসা সেবা প্রদান করেন।