দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় বিনামূল্যে বোর ধান বীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কৃষি পুন:র্বাসন কর্মসুচি ২০১৬-১৭ আওতায় এই ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সহকারী কৃষি সম্প্রসারন অফিসার এস.এম হাসমত উল্লাহ’র সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সুহরাব হোসেন ও আরিফুল ইসলামের যৌথ পরিচালনায় বীজ বিতরণ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপ সহ-কারী কৃষি অফিসার আব্দুল মন্নান, বীজয় চন্দ্র দেব, আনম বদরুল আলম, মো. আলী আজগর, বাবুল চন্দ্র রায়, রবীউল, রেজাউল ইসলাম, ছাইফুল ইসলাম, হারুন অর রশিদ, জহিরুল ইসলাম প্রমুখ।