- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বিভিন্ন কর্মসূচিতে বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম। মঙ্গলবার সকালে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও বাঁশতলা হকনগর এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, ‘বাঁশতলা হক নগর মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা, এর সৌন্দর্য বর্ধিত করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার প্রমুখ।
বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, ও সুধীজনদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জেলা বারের সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুদ্দিন আহমদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারি, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু-হেনা আজিজ, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উসমান, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী প্রমুখ। এদিকে বিকেলে বিভাগীয় কমিশনার টেংরাটিলা গ্যাস ফিল্ড এলাকা পরিদর্শন করেছে।

  • [১]