- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বিভিন্ন কর্মসূচীতে এমপি মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে গাছের চারা রোপন, পোনামাছ অবমুক্তকরণ ও বন্যাশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বুধবার সকালে বাংলাবাজার ইউনিয়নের হকনগর (বাঁশতলা) শহীদ স্মৃতিসৌধ এলাকায় বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন, দুপুরে বন্দেহরী গ্রুপ জলমহালে ১ লাখ টাকা মূল্যের ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত এবং বিকালে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৪ শত ৯৫ টাকা ব্যয়ে বন্যাশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল খালেক, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম মাস্টার, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ছালেহা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বাবুল চন্দ্র দাস, আবুল কালাম, মটর শ্রমিক লীগ সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়া, ছাত্রলীগ নেতা নিউটন দাস।

  • [১]