দোয়ারাবাজার প্রতিনিধি
বিলবোর্ড ভাংচুর ও ছেঁড়ার প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাবাজারে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ চত্তরে সাংবাদিক সম্মেলন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগ নামধারী একদল সন্ত্রাসী বৃহস্পতিবার আমাদের ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির উপর অতর্কিত হামলার প্রতিবাদ করায় ছাত্রলীগ নামধারীরা শনিবার দুপুরে ছাত্রলীগের টানানো জাতির পিতা বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী, ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস, এম জাকির হোসেনের ছবি সংবলিত পোস্টার ও ব্যানার ঁিছড়ে ফেলে । বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন দোয়ারাবাজার ছাত্রলীগ নেতা মীর হোসেন নুরুজ্জামান, কোরবান, নবীহোসেন, বড়খাল স্কুল ও কলেজ ছাত্রলীগ নেতা আলমগীর, ইকবাল হোসেন, আল- আমিন প্রমুখ।