- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বৃদ্ধাকে জবাই করে হত্যা- এলাকায় নানা গুঞ্জন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আব্দুছ সাত্তার (৬০) নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দলের গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের সঙ্গে নিহতের পরিবারের সংশ্লিষ্টতা আছে কিনা এ নিয়ে এলাকায় এখন নানা গুঞ্জন শুরু হয়েছে। হত্যাকা-টি রহস্যজনক বলে ধারণা করছেন এলাকাবাসী। এছাড়া বিরোধী পক্ষকে ফাঁসানোর জন্য বৃদ্ধাকে পরিকল্পিত ভাবে রাতের আঁধারে  নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে এমন ধারণা স্থানীয় বাসিন্দাদের।
তবে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেছেন ‘বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিহতের আপন ভাই আব্দুর রহিম, কালা মিয়া এবং তার ভাই ভাতিজারা আমার স্বামীকে জমিজমার বিরোধ ও মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি রাত অবধি ঘরে ফিরেননি। সকালে পার্শ্ববর্তী খালে তার   
জবাই করা লাশ দেখতে পাই’ । এ ঘটনায় বৃহষ্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ।
নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪৫), আবুল কালাম ওরফে কালা মিয়া(৪০), কালা মিয়ার স্ত্রীসহ সন্দেহভাজন ৫জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আপন ভাইদের সাথে বিরোধ চলে আসছিল নিহত আব্দুছ সাত্তারের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেছেন, হত্যাকা-ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের আপন দুই ভাইসহ সন্দেহভাজন ৫জন কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। দুপুরে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • [১]