- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বৈদেশিক কর্মসংস্থান দক্ষতা ও সচেতনা শীর্ষক সেমিনার

দোয়ারাবাজার প্রতিনিধি
‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনে, দক্ষতা ও সচেতনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
তিনি অবৈধ পথে বিদেশ না গিয়ে বৈধপথে বিদেশ যাওয়ার জন্য সকল বিদেশগামীদের পরামর্শ দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক রিক্রুটিং এজেন্টের নাম ঠিকানা সঠিক জেনে শুনে বিদেশ গেলে হয়রানী থেকে বাচা যায়। তিনি আরও বলেন সরকার দক্ষ ও প্রশিক্ষিত লোক জাপানে পাঠাবে তাই আগ্রহীরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়ে জাপানে যাওয়ার সুযোগ পাবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, পান্ডার গাও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ রানা, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, আব্দুল হালিম বীর প্রতিক, আব্দুল মজিদ বীর প্রতিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা দেলওয়ার হোসেন, উপজলা সমাজ সেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম আহমদ প্রমুখ।

  • [১]