- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বোমা মেশিন ও বাল্কহেড জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে সাজা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ বোমা মেশিন ও বাল্কহেড জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর  (বেটিরগাঁও) গ্রামের নিকটবর্তী সুরমা নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১টি অবৈধ বোমা মেশিন ও ১টি বাল্কহেড জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান। পরে অবৈধ কাজে
 জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সাহেদ আলী, মামুন মিয়া, উসমান গনি, রুবেল মিয়া, সুমন মিয়া, বাদল মিয়া, ইসমাইল আলী, আব্দুল কাইয়ুম কে বিভিন্ন মেয়াদে ও সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের কালা মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুল ইসলাম জানান, শুক্রবার অবৈধ বোমা মেশিন ও বাল্কহেড জব্দ করা হয়েছে এবং অবৈধ কাজে জড়িত থাকার অপরাধে ৯ জনকে সাজা প্রদান করা হয়েছে।  

  • [১]