আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার-দোয়ারাবাজার সড়কের (পকিরাপুল নামের) ব্রীজের নির্মাণ কাজে অনিয়ম করার খবর পাওয়া গেছে। এর প্রেক্ষিতে শনিবার সকালে উপজেলা প্রকৌশলী দেবতোষ পাল সরেজমিন পরিদর্শনে গিয়ে ব্রীজের কাজের সাইটে আনা নি¤œ মানের সিমেন্ট দিয়ে কাজ না করার নির্দেশ দেন।
জানা যায়, ৫ কোটি ৭৪ লক্ষ ১ হাজার ৮০৬ টাকা ব্যায়ে ৪৫ মিটার নির্মিত ব্রীজের আরসিসি গার্ডার ব্রীজে নি¤œ মানের সিমেন্ট দিয়ে কাজ করা হচ্ছে। ব্রীজের বেজ ডালাইয়ের কাজে সিম ১ দিয়ে কাজ করার নির্দেশ থাকলেও তা মানছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান হাসেম এন্টারপ্রাইজ। শনিবার বেইজ ঢালাইয়ের জন্য আনেন ফ্রেশ ২। যা ব্রীজের বেইজ ডালাই কাজে উপযুক্ত নয়। এমনকি শনিবারের ডালাইয়ে মোট ৫২৭ ব্যাগ সিমেন্ট সিম ১ থাকার কথা থাকলেও সেখানে হিসাব অনোযায়ী পাওয়া যায় ৩ শত ব্যাগ সিমেন্ট।
দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু বলেন, আজকের ঢালাই কাজে ব্যাপক অনিয়ম করার উদ্দেশ্য ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের। ঢালাই কাজে ৫২৭ ব্যাগ সিমেন্ট থাকার কথা, কিন্তু সেখানে পাওয়া গেছে মাত্র ৩ শত ব্যাগ সিমেন্ট। তাদের উদ্যেশ্য ভাল ছিল না।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসেম এন্টারপ্রাইজের কাজের তদারকির দায়িত্বে থাকা সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা ঢালাই কাজ করতে পারি নাই। সিম ১ দিয়ে কাজ করার কথা, সাইটে সিম ১ কম ছিল সেজন্য। আগামীকাল রবিবার আমাদের সিম ১ সিমেন্ট আসবে এর পর কাজ শুরু করব।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী দেবতোষ পাল বলেন, সাইটে সিমেন্ট কম ছিল। সিম ১ দিয়ে ঢালাই করার কথা, আমরা সিম ১ সিমেন্ট কম পেয়েছি। এজন্য আজকের ঢালাই কাজ বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, পাশাপাশি সিম ২ সিমেন্ট পেিেছ, সিম ২ দিয়ে কাজ করতে দেইনি। আগামীতে ঢালাই কাজের আগে ঢালয়ের পরিমান মত সিমেন্ট রাখার জন্য বলা হয়েছে।