- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় ভারতীয় মদসহ ছাতকের মাদক ব্যবসায়ী ফরহাদ গ্রেফতার

ছাতক প্রতিনিধি
দোয়ারাবাজার থেকে ছাতকে আসার পথে ভারতীয় মদ সহ ফরহাদ আহমদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর গ্রামের রাস্তা থেকে ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করে দোয়ারা পুলিশ। ফরহাদ আহমদ ছাতক শহরের তাঁতিকোনা এলাকার রোয়াব আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই অপূর্ব কুমার সাহা অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় দোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে একটি মামলা (নং-০৬) রুজু করা হয়েছে।

  • [১]