দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে নব-নির্মিত মসজিদকে কেন্দ্র করে দুই পক্ষের আদালতে মামলা দায়ের করেছে। উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে মসজিদ নির্মাণ ও মসজিদের প্রাচীর নির্মাণকে কেদ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যপারে একই গ্রামের পুরাতন জামে মসজিদের সভাপতি আজিজুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন বাদী হয়ে ফয়জুর রহমান ও হাজী আব্দুর রহমান সহ ৪ জনকে আসামী করে আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, খাইরগাঁও গ্রামের জামে মসজিদের নামে
৯৩ শতক সহ আর ১২ কেদার আমন জমি দান করেন গ্রামের হাজী আহাম্মদ আলী। বর্তমানে মসজিদের জায়গা সৌদি আরব নাগরিক গাজী আল-হারাবীর নিকট গ্রামের পঞ্চায়েতের মুরব্বিগণের স্বাক্ষরিত ১৫০ টাকার স্টাম্পের মাধ্যমে লিখিত দান করেন। গাজী আল-হারাবীর তার মাতা আয়শাসাদ আল-হারাবীর নামে গ্রামের সৌদি আরব প্রবাসী হাজী আব্দুর রহমানের মাধ্যমে নতুন মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করা তিনি।
এ ব্যাপারে মামলার বাদী দেলোয়ার হোসেন বলেন, আমার পূর্বপুরুষের দেয়া ভূমিতে আমাদের মসজিদটি প্রায় ৬২ বছর আগে নির্মাণ করা হয়েছিল। এখন আমাদের গ্রামের আব্দুর রহমান সহ কয়েকজন মিলে আমাদের মসজিদের জায়গা সৌদি নাগরীক গাজী আল-হারাবীর কাছে ২০ হাজার রিয়ালে বিক্রি করে দেন এবং আমাদের মসজিদের জায়গায় জোর পূর্বক মসজিদ নির্মাণ করেন।
অভিযোক্ত আব্দুর রহমান বলেন, গ্রামের স্বার্থে আমার কফিলের ইচ্ছা অনুযায়ী তার মায়ের নামে আমার দেশে একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা পূষন করলে আমার গ্রামের মোরব্বিগণের ইচ্ছা অনুযায়ী গ্রামের মসজিদের জায়গায় মসজিদ নির্মাণ করেছি। আমি কোন জোর পূর্বক মসজিদ নির্মাণ করিনি। পঞ্চায়েতের লোকজন মসজিদ নির্মাণের অনুমতি পত্র দিয়েছেন এবং মসজিদের যে প্রাচীর নির্মাণ করেছি মুল গেইটে ভূমি দাতা হাজী আহমদ আলী বতু মিয়ার নাম দেয়া হবে।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, নতুন মসজিদের নির্মাণ কাজ এবং প্রাচীর নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এখন গ্রামের এক পক্ষ আদালতে একটি লিখিত অভিযোগ করেছেন। উভয় পক্ষের লোকজনকে সতর্ক করে দেয়া হয়েছে মসজিদের জায়গা যেন কোন ধরণের বিশৃঙ্খলা না করেন।