- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

দোয়ারাবাজার উপজেলায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, আব্দুল হালিম বীর প্রতীক, দোয়ারাবাজার ডিগ্রী কওেলজের অধ্যক্ষ একরামুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ওসি তদন্ত মো.বেলায়েত হোসেন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি মো.আশিক মিয়া, দোহালীয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, নরসিংপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুদ্দিন আহমদ, দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারি, উপজেলা কৃষি কর্মকর্তা মো.এনামুল হক, বাংলা বাজার বিজিবির সমাজসেবা কর্মকর্তা মৈয়ত্রি আশ্রার্য্য, আনসার বিডিপি অফিসার ইয়াছমিন আরা বেগম, পরিসংখ্যান অফিসার সোয়েবুর রহমান, ইউপি সচিব মো.আমিরুল ইসলাম, মান্নার গাঁও মৃনালকান্তি দে, টিটু রঞ্জন, সচিকান্ত তালুকদার, অশেষ কুমার দাস।

  • [১]