- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় মহিষ চুরি, জবাই করে মাংস বিক্রির অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের গোপীনগর গ্রামে মহিষ চুরি করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের গোপীনগর গ্রামে। উপজেলার গোপীনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র মো. আব্দুল বারী, দোয়ারাবাজার থানায় মহিষ চুরির অভিযোগে মামলা করেছেন।
গত ১৫ মার্চ রাতে মহিষ চুরি হয়। বাড়ি থেকে ৬ টি মহিষের মধ্যে ৩ টি মহিষ নিয়া যায় চোরেরা। ৩টা মহিষের একটা জবাই করার পর দুইটি মহিষ দৌড়ে পালিয়ে যায়।
অভিযোগে উল্লেখ করা হয়, একই ইউনিয়নের আফছর নগরগ্রামের মৃত আইয়ুুব আলীর পুত্র সাঞ্জব আলী, আজমান আলীর পুত্র আবরুছ আলী ও মো. আক্কাছ আলী, কাছা মিয়ার পুত্র তাজুল ইসলাম, মহিষ চুরি করে। তাদের আফছর নগর গ্রামের আব্দুল মন্নানের বসত বাড়ীর পেছনের বাঁশ ঝাড়ের নিচে মহিষটি জবাই করা হয়। ভোর রাতেই সিএনজিতে করে সিলেটের লাল বাজারে নিয়া মাংস বিক্রি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দোয়ারাবাজার থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এএসআই জামাল মিয়া বলেন, মহিষ জবাই করা হয়েছে তার সত্যতা পাওয়া গেছে। আসামী পলাতক রয়েছে, আমরা আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • [১]