দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পল্লীতে মাছের আঘাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম হবিউল হক (৫০)। গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা নদীতে।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১২ টায় শারফিনপাড়া গ্রামের হবিউল হক সোনালী চেলা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরতে যান। এসময় তার জালে একটি বড় রুই মাছ আটকা পড়ে। মাছটি আটকাতে তিনি নিজেই পানিতে নেমে যান। এসময় রুই মাছটিকে তার বুকের সাথে চেপে ধরলে রুইমাছ তার বুকে সজোরে আঘাত করে। তিনি মাছটি নিয়ে নদীর তীরে উঠার কিছু সময়ের মধ্যেই বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে জানান স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে নামাজে যানাযা শেষে গ্রামের কবরস্থানে
তার দাফন করা হয়েছে।
নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হবিউল হক নামের সোনালী চেলা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাছের আঘাতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।