- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন নিয়ে উত্তেজনা

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার পেশকারগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুস সামাদের পুত্র সফিকুল ইসলাম সাজ্জাত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ করেছেন।
অভিযোগকারী মো. সফিকুল ইসলাম সাজ্জাত বলেন,‘মাদ্রাসার সুপারের ভয়ে যেন কেউ মুখ খোলতে রাজি হচ্ছে না। তিনি মাদ্রাসাতে যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। মাদ্রাসার নৈশ প্রহরীকে দিয়ে প্রতিদিন কাপড় চোপর দোয়াচ্ছেন, সে ভয়ে প্রতিবাদ করছে না।’
একই গ্রামের মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জানান, মাদ্রাসার পরিচালনা কমিটি প্রতি দুই বছর অন্তর অন্তর কমিটি গঠন করা হয়। এবারের কমিটি করা হয়েছে মাদ্রাসা সুপারের পছন্দমত। কমিটির মেয়াদ শেষ হবার দুই তিন মাস আগেই তাড়াতাড়ি করে মাদ্রাসার ছাত্র অভিভাবক সদস্যগণের অনেককে না জানিয়ে নিজের মনোনীত ব্যক্তিদের          
কমিটিতে রাখেন। যা এখন পর্যন্ত এলাকার কাউকেই জানানো হয় নি। কমিটি ঘটনের সময় আমরা বাঁধা দিলে আমাদেরকে হুমকি দামকি দিয়ে জোর পুর্বক কমিটি করা হয়। আমরা এ কমিটি মানি না।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক শিক্ষক বলেন,‘আমাদের মাদ্রাসার সুপার যা করছেন তা শুধু দেখেই হচ্ছে, কিছু বলা যাচ্ছে না। ওইদিন কমিটি গঠনের সময় প্রতিবাদ করা হয়েছিল। কিন্তু সুপার সাহেব তা মানেন নি।   
এ ব্যাপারে পেশকারগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু ইফসুফ মোহাম্মদ ত্বোহা বলেন,‘অভিভাবক সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। এখন অভিযোগ করা হলে আমার কিছু করার নেই।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ বলেন,‘বর্তমান কমিটির মেয়াদ এখনও শেষ হয়নি। কমিটির মেয়াদ হওয়ার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিতভাবে জানানো হলে নির্বাহী কর্মকর্তা প্রিসাইডিং অফিসার নিয়োগ দিবেন। এসব ছাড়াই কমিটি গঠন করা হয়েছে বলে একটি অভিযোগ এসেছে এলাকাবাসীর পক্ষ থেকে। যদি কমিটি করা হয়ে থাকে তাহলে সেই কমিটি অবৈধ কমিটি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,‘যে কমিটি করা হয়েছে তা সম্পুর্ণ অবৈধভাবে করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ এখনও শেষ হয়নি। মেয়াদ শেষ হবার একমাস পুর্বে আমাকে জানাতে হবে। এর পর কমিটি গঠন করে দেয়া হবে।’

  • [১]