- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় মান্নারগাঁও ইউনিয়নের বাজেট ঘোষণা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট (ইউপিজিপি) সহযোগিতায় ও মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়। এবার আয় ধরা হয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৬৯ হাজার ১ শত ২১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লক্ষ ৪১ হাজার ৫ শত ৯২ টাকা। বাজেটে শিক্ষা ও দারিদ্র বিমোচনের উপর অধিক গুরুত্ব দেয়া হয়েছে।
ইউপি সচিব মৃনাল কান্তি দাসের পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, ইউপি জিপির ইউপিজিপির প্রতিনিধি মো. মাসুম আহমেদ, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, আফিকুল ইসলাম আফিক, ইরা শরিক প্রকল্পের এফ এফ জহিরুল হক, অছিউর রহমান, সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী তালুকদার, আমবাড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাহের উদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল মতিন, বর্তমান ইউপি সদস্য আজাদ মিয়া, ইব্রাহিম আলী, মিনার উদ্দিন আহমদ, অজিত চন্দ্র দাস, আকিকুর রহমান আকিক, দিপক দাস, তাজ উদ্দিন, দিলফর আলী, মো. আজাদ মিয়া, সদস্যা নেওয়ারুন নেছা, মোছা. বিনা বালা, সুলতানা দিপু প্রমুখ।

  • [১]