দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পিতা মাতাকে মারধর করায় পুত্রকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাগরা গ্রামের সোনা মিয়ার পুত্র আক্কাছ আলী (২৬) কে এই দ-াদেশ দেয়া হয়।
সোনা মিয়ার অভিযোগের প্রেক্ষিতে দোয়ারাবাজার থানার এসআই ফিরোজ আল মামুন পিতা-মাতাকে নির্যাতনকারী পুত্র আক্কাছ আলীকে বাড়ি থেকে আটক করেন। পিতা মাতাকে মারধর করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী তারেক মোহাম্মদ জাকারিয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আক্কাছ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।