দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার দিনব্যাপি প্রত্যক্ষ ভোটে বিনয় তালুকদার বাবুল এর পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। বিজয়ীরা হলেন আবদুল কাদির, আকিকুর রহমান, আমজাদ আলী, সিকন্দর আলী, জোছনা রানী দাস। প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল হাজী নুর উদ্দিন আহমদের প্যানেল।
উল্লেখ্য, স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৯৯। তন্মধ্যে ৬৯৯ ভোট কাস্ট হয়। বিনয় তালুকদার বাবুল প্যানেলের প্রথম হয়েছেন আবদুল কাদির, তাঁর প্রাপ্ত ভোট ৩৬৭, দ্বিতীয় আকিকুর রহমান পেয়েছেন ৩৫৮ ভোট, তৃতীয় আমজাদ আলী পেয়েছেন ৩৩০ ভোট, চতুর্থ মো. সিকন্দর আলী পেয়েছেন ৩১৮ ভোট, মহিলা অভিভাবক সদস্য ৩২৮ ভোট পেয়ে বিনয় তালুকদার বাবুল এর পূর্ণপ্যানেল জয়ী হয়।
বিনয় তালুকদার বাবুল ইতোমধ্যে সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষায়ও শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, প্রধান শিক্ষক ময়না মিয়া প্রমুখ।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বপালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভুইঁয়া, সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিআরডিবি অফিসার শাহীনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আবদুল হাই, আলামিন।
নবনির্বাচিত প্যানেল কে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার দাস।