- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন মুক্তিযোদ্ধারা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান আব্দুল খালেক’র পিতা মরহুম আব্দুর রশিদ ও তার সহোদর ভাইদেরকে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলার মুক্তিযোদ্ধারা মতবিনিময় সভায় এই নিন্দা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনফর আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মো. খুরশিদ সামছুদ্দিন, আব্দুল মালেক, নসু মিয়া, আব্দুল খালেক, আছদ্দর আলী ভূঁঞা, লালা মিয়া, আব্দুল বারেক, প্রদীপ সরকার, পৃতিশ চক্রবর্তী, মো. ওয়ারিশ আলী, মো. চান মিয়া, আব্দুল কাদির, রাধা কান্ত দাস, মো. আশক আলী, মো. মকবুল হোসেন, ছমির আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

  • [১]