দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কামরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফর আলী, এসআই মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিতারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন, তাজুল ইসলাম, আব্দুল খালেক প্রমুখ।