দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পুর্ব বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা ও মারধরের ঘটনায় আহত ৩ জন। সোমবার বিকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বক্তারপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ (৭০) ও তার প্রতিবেশী আপ্তাব উদ্দিনের মধ্যে পুর্ব বিরোধের জেরে উভয়ের মধ্যে মামলা-মোকদ্দমা চলে আসছে।
সোমবার বিকেলে আপ্তাব উদ্দিনের স্ত্রী পারোল আক্তার ও মুক্তিযোদ্ধার আব্দুস সহিদ স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আপ্তাব উদ্দিন ও তার ছেলে সোহেল মিয়া, জোয়েল মিয়াসহ ৫/৬ জন মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা চালায়। হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী ছালেমা খাতুন (৪০) সন্তান জাহাঙ্গীর আলম (১৫) আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। মুক্তিযোদ্ধার আব্দুস সহিদ দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী ছালেমা বেগম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করলে ৫ দিন অতিবাহিত হলেও মামলা রেকর্ড করা হয়নি। থানায় অভিযোগ করার পর আসামীরা এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন,‘মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। এবং দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ করেছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।