- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জোর করে এক মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুড়িগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা মনাজির গনি তালুকদার অভিযোগ করে জানান, দুইটি মৌজা সুড়িগাঁও এবং চকিরঘাঠে নিজেদের রেকর্ডিয় এবং ক্রয়কৃত প্রায় ৮ একর জমি জোরপুর্বক দখল করে রেখেছে গ্রামের আব্দুল মতিন, জালাল, দুলাল, ফয়জুলসহ তার আত্মীয়-স্বজন।
এ ঘটনায় গত ২২ নভেম্বর দেলোয়ার নগর গ্রামের আব্দুল কাদির, রুবেল মিয়া ও রেজিয়া বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা মনাজির গনি তালুকদার।
মুক্তিযোদ্ধা মনাজির গনি তালুকদার বলেন,‘আমি দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থ থাকায় এবং আমার ছেলেরা চাকুরীজীবী হওয়ায় আমার জমি-জমা কেউ দেখাশুনা করতে পারছে না।   
আমার রেকর্ডিয় ও ক্রয়কৃত অনেক জমি দখল করে আছে দেলোয়ার নগর গ্রামের আব্দুল কাদির ও আব্দুল মালিক। আমার জমির দখল ছাড়ার জন্য বললে তারা উল্টো আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমার গ্রামের মতিনও আমার জমি দখল করে আছে। তাকেও দখল ছাড়ার জন্য বললে সে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
এ ব্যপারে অভিযুক্ত আব্দুল মতিন বলেন,‘ আমি কারও কোন জমি জোরপুর্বক দখল করে রাখি নি। ওই জমি আমি রেকর্ডিয় মালিকের কাছ থেকে ক্রয় করেছি।’
দোয়ারাবাজার থানার এসআই কবির আহমদ বলেন,‘ মুক্তিযোদ্ধার জমি জোর করে দখল করার বিষয়ে অভিযোগ হয়েছে। অভিযুক্তদের থানায় ডাকা হলে তারা কোন সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিকভাবে বুঝা গেছে মুক্তিযোদ্ধার জমি তারা জোর করেই দখল করেছে।

  • [১]