- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় মুক্তিযোদ্ধার নাতিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মুক্তিযোদ্ধার নাতিকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার দুপুর ২টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামের সাদিক মিয়ার উঠানে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধার পুত্র ইব্রাহিম আলী।
জানা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ইব্রাহিমের পুত্র ইউসুফ মিয়া (১৪) ও রুসমত আলীর ছেলে আশাদ আলীর মধ্যে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ তৈরী হয়। ইব্রাহিমের বড় ছেলে রাজমিস্ত্রী কাজে পাশের গ্রামের সাদেক মিয়ার বাড়িতে গেলে বিবাদীরা উপস্থিত হয়ে ইসমাইল হোসেন কে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করায় বিবাদী পক্ষ হাতুড়ি দিয়ে মারপিট শুরু করে ইসমাইলকে গুরুতর আহত করে।
এ ঘটনায় আহত ইসমাইলের পিতা ইব্রাহিম আলী ৫ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন মৃত তাহের আলীর পুত্র মো. রুসমত আলী। রুসতম আলীর পুত্র আব্দুল মন্নান মিয়া, আতিক মিয়া, আশাদ আলী, আমিনা বেগম।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, মারপিটের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]