- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় মুক্তিযোদ্ধার বন্দোবস্তকৃত ভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মুক্তিযোদ্ধার বন্দোবস্ত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রবাসির বানানো অবৈধ স্থাপনা (টিন সেড ঘরটি) উচ্ছেদ করে মুক্তিযোদ্ধাকে জায়গা সমজিয়ে দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা   তাজেদ আলীর বন্দোবস্ত জায়গা সমজিয়ে দেয়ার পর দিনই নৈনগাঁও গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী তার মুক্তিযোদ্ধার জায়গায় ঘর তৈরী করেন। এরপর মুক্তিযোদ্ধা তাজেদ আলী শুক্রবার বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একটি লিখিত আবেদর করেন।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বলেন, ‘প্রবাসীর স্থাপনা উচ্ছেদ করে মুক্তিযোদ্ধা তাজেদ আলীকে ২৫ শতক খাস জায়গা সমজিয়ে দেয়া হয়েছে।’

  • [১]