দোয়ারাবাজার প্রতিনিধি
আদালতের নির্দেশে দোয়ারাবাজারে মৃত্যুর ২৪ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে মোশারফ হোসেন মাসেক (৬৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের কলাউড়া মাদ্রাসার কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ্র, দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাসান, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাঁও গ্রামের মোশারফ হোসেন মাসেক কুমিল্লা শহরের শাসনগাছা মাইজবাড়ীকোট এলাকায় দ্বিতীয় স্ত্রী রাবিয়া আক্তার লাকীর পিত্রালয়ে মারা যান। ২৬ নভেম্বর তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এরপর গত ৫ডিসেম্বর মোশারফ হোসেন মাসেকের মেয়ে মোছা. জান্নাতুল ফেরদৌস আক্তার রুমি সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা (সি আর ৩১৫/১৯ দোয়ারাবাজার স্বারক নং ৮৭৯ তারিখ ৫/১২/১৯ ধারা-৩০২/৩৪ দ: বি:) দায়ের করেন। মামলায় মোশারফ হোসেন মাসুক মিয়ার দ্বিতীয় স্ত্রী রাবিয়া আক্তার লাকী (৪০), বাংলাবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার ভাওয়ালীপাড়া গ্রামের মৃত মুসলিম ঢালির পুত্র মোজাম্মেল হোসেন (৪০), কুমিল্লা জেলার কোতয়ালী থানার পূর্ব অসততলা বাগমারা (শাসনগাছা
মাজন বাড়ী) গ্রামের নকসুদ আলীর স্ত্রী হাসি আক্তার (৫৫), মৃত রমজান আলীর পুত্র মকসুদ আলী (৬০), মকসুদ আলীর পুত্র ছোটন মিয়া (৩৫) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
দোয়ারাবাজার থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, আদালতের আদেশ পেয়ে গত ১৫/১২/২০১৯ তারিখে মামলাটি রুজু করা হয়। দোয়ারাবাজার থানার মামলা নং ১২ তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।