দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার যুবলীগের জরুরী সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আ.লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আহবায়ক বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, আবুল হাসনাত সুলায়মান, বরুন চন্দ্র দাস, সাদেকুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন ছালিক মিয়া, তাজির উদ্দিন মেম্বার, কামরুজ্জামান রুবেল, ভানু রঞ্জন দাস, আব্দুল আজিজ, তমাল সরকার, ভানু রায়, মইনুল ইসলাম, খোকন রায়, মুনসুর আহমদ রিপন, বোগলা ইউনিয়ন যুবলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক সাব্বির আখন্দ, যুবলীগ নেতা মিজানুর রহমান, শাহাব উদ্দিন, ফয়জুন নুর, খসরু মিয়া, তাজুল ইসলাম, মো.বুলবুল মিয়া, নাছির ইউদ্দিন, বাটটি মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা তার বক্তব্যে বলেন, মুহিবুর রহমান মনিকের হাতকে শক্তিশালী করে দোয়ারাবাজার উপজেলাকে যুবলীগের ঘাটি হিসেবে গড়ে তুলতে যুবলীগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
আলেচনা সভা শেষে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।