দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার যৌন হয়রানীর দায়ে বখাটে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী হারা এক মহিলাকে উত্যক্ত করায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের মৃত. আব্দুল মোতালিবের পুত্র গোলাম মোস্তফাকে বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বখাটে গোলাম মোস্তফা পার্শবর্তী গ্রামের ৪৫ বছর বয়সী স্বামী হারা ৭ সন্তানের জননীর বাড়িতে প্রতিনিয়ত যাওয়া আসা করত। আসা যাওয়ার এক পর্যায় সে স্বামী হারা মহিলাকে
কুপ্রস্তাব দিয়ে আসত। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় গত ১৩ জুলাই রাতে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে পাশের রুম থেকে বড় ছেলে এগিয়ে আসলে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এর পরে গোলাম মোস্তফা তার ভাইসহ চার পাঁচ জন মিলে ওই মহিলার ছেলের উপর হামলা চালায়। এঘটনায় ওই মহিলা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ।
লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক বলেন, ‘গোলাম মোস্তফার উপর কয়েক বার সামাজিকভাবে বিচার-সালিশও হয়েছে। সমাজিক বিচারের রায় সে কোন সময় মানতে রাজি নয়।’
দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে।’