- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় শীতবস্ত্র বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে গ্রামীণ ব্যাংক দোহালিয়া বাজার শাখার পক্ষ থেকে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ জেলা জোনের জোনাল ম্যানাজার মোহাম্মদ মোশারেফ হোসেন। এসম তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশক্রমে এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও ব্যাবস্হাপক মহোদয়ের পরামর্শে গ্রামীণ ব্যাংক দোহালিয়া বাজার শাখায় আমাদের সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে। তিনি আর ও বলেন বিভিন্ন সময়ে ভিবিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছে গ্রামীন ব্যাংক। তাই আসুন আমরা সমাজে যারা বৃত্তবান আছি সবাই এগিয়ে আশি অসহায় শীতার্ত মানুষের পাশে।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক এরিয়ার এরিয়া ম্যানাজার খন্দকার সোলাইমান হোসেন , দোহালিয়া বাজার শাখার ব্যাবস্হপক মোহাম্মদ মতিউর রহমান, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল বাতেন, দবির হোসেন, সহ গ্রামীণ ব্যাংকের সকল সহকর্মীবৃন্দ।

  • [১]