দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জাহানারা বেগম চৌধুরী ফাউন্ডেশন প্রতাপপুর এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুর্জয় দেনব নাথ ও সুরঞ্জিত দেব নাথের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাবেক সদস্য আকমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মোহাম্মদ সাহেল, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, সংগঠনের কোষাধ্যক্ষ মুহিতুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য সুলাতান আহমদ, মফিজুর রহমান, আ.লীগ নেতা ইলিয়াস আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম রতন, বোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান শেখচান, জাহাঙ্গীর আলম, আব্দুল বাছিত, গোলাম মোস্তফা তালুকদার, মো. সালাউদ্দিন আহমেদ প্রমুখ।