দোয়ারাবাজা প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সমুজ আলী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম সমুজ আলীর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে সমুজ আলী স্কুল ও কলেজের প্রভাষক সলিলেন্দু কুমার তালুকদারের সভাপতিত্বে রুকনুজজামানের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর- রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো.আতর আলী, দাতা সদস্য মো.ইকবাল হোসেন বুলু , তালেব আলী, মৌলানা নুরুল ইসলাম, ফরহাদ আলম, মারাজ আলী, মনির উদ্দিন, আব্দুল হক, হাবিবুর রহমান হবি। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মো.মুহিত মিয়া প্রমুখ।