দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সমুজ আলী স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হারুন অর-রশিদের সভাপতিত্বে ও প্রভাষক রুকনুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতার সহধর্মিনী হাসিনা বেগম, পরিচালনা কমিটির সদস্য মো. আতর আলী, বিনয় ভূষন পুরকায়স্থ, দাতা কমিটির সদস্য তালেব আলী, মো.ইকবাল হোসেন বুলু, শিক্ষানুরাগী সদস্য আহসান উদ্দিন, মো.আব্দুল হক, রফিকুল ইসলাম, আব্দুল হাই বিলাত, ইউপি সদস্য বির চন্দ্র পুরকায়স্থ, পিটিআই কমিটির সভাপতি মারাজ আলী, মনির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মো. ছাদেক মিয়া, বিধান চন্দ্র দাস, মো.ছোয়াব মিয়া, মোহিত মিয়া, জালাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, গাজিউর রহমান, কামাল হোসেন, বজলুল রশিদ, রবিউল করিম, আনোয়ার হোসেন অফিস সহকারী মো. রবিউল হোসেন ছাত্তার, স্কুলের সাবেক শিক্ষক নিবারন চন্দ্র তালুকদার, সহকারী প্রধান শিক্ষক বজ্রলাল দে, সহকারী শিক্ষক আবু হানিফা, আব্দুল মোতালেব, মৌলানা সিরাজুল ইসলাম, মো.সেকান্দর আলী, সাইদুল ইসলাম জিলানি, ব্রিটা রানী দাস, আছমা আক্তার, তাহমিনা আক্তার, কামাল হোসেন মনুয়ার হোসেন রউশন আলী প্রমুখ।