- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় সমুজ আলী স্কুল ও কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী স্কুল ও কলেজের সাধারণ অভিভাবক পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, বিকেল ৪ টায় ভোট গ্রহণ শেষে  নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। স্কুল শাখায় সাধারণ অভিভাবক সদস্য হিসেবে ২০৫ ভোট পেয়ে নির্বাচনে ১ম সদস্য   
হয়েছেন মো.আতর আলী। ১৯৫ ভোট পেয়ে ২য় হয়েছেন বিনয় ভূষণ পুরকায়স্থ। কলেজ শাখায় ৯৯ ভোট পেয়ে সাধারণ অভিভাবক সদস্য হিসেবে নির্বাচনে ১ম হয়েছেন হযরত আলী, ৮৭ ভোট পেয়ে ২য় হয়েছেন মো.ইকবাল হোসেন। ২৮৫ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোছা.ফাতেমা আক্তার।

  • [১]