আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকের নামের তালিকার কাজ চলছে। বাদপড়া কৃষদের মাঝে এই তালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা তালিকা থেকে বাদ পড়ছেন স্বজনপ্রীতি ও দলীয় সমর্থনের কারণে। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের নাম না দিয়ে কোন কোন পরিবারের একাধিক সদস্যও রয়েছেন সেই তালিকায়। সদর ইউনিয়নের কৃষকদের মাঝে গত দু’দিন ধরে কানাঘুষা চলছে বিষয়টি নিয়ে।
নৈনগাঁও গ্রামের কৃষক হারিছ আলী বলেন, এবছর ধার দেনা করে ১২ কিয়ার বোর খেত করেছিলাম। সবটুকু জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষানোর মত নয়। কিন্তু ক্ষতিগ্রস্ত তালিকায় আমার নাম নেই বলে জানতে পেরেছি।
এব্যপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, নামের তালিকা জমা পড়েছে তবে যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্তদের
নাম রাখা হবে। এরমধ্যে কোন পরিবারের একাধিক নাম যদি থাকে অথবা যারা সরকারী অন্যান্য সুবিধা ভোগ করছেন তাদের নামও সেই তালিকা থেকে বাদ দেয়া হবে।