দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে টেংরাবাসীর পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক আজিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে রুবেল আহমেদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অব.শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো.ফয়েজ উদ্দিন। সমুজ আলী স্কুল ও কলেজের প্রভাষক মো.কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ ও আব্দুল হালিম বীরপ্রতীক। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অ্যাড. সজিব মাহমুদ, লেখক মুক্তিযোদ্ধা মো.ফয়েজ উদ্দিন, শাহপরান থানার এএসআই খুরশেদ আলম, মুক্তিযোদ্ধা মাজেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো.আসাম উদ্দিন, জহিরুল ইসলাম জহির।
এসময় উপস্থিত ছিলেন নাদির আমিন বাবুল, মো.মনির মিয়া, মো.জামাল উদ্দিন কিবরিয়া, মো. সজিবুর রহমান, সুহাগ মিয়া, মো.আকাশ আহমদ, মো.রাসেল আহমদ, রিপন মিয়া, ফায়জুল মিয়া, হারুন মিয়া, মাসুক মিয়া, আবু তাহের প্রমুখ।