- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় সিফরডি-র অ্যাডভোকেসি সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় এফআইভিডিবি-সিফরডি প্রকল্পের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক’র সভাপতিত্বে ‘প্রকল্প সমাপন ও পরবর্তী কৌশল নির্ধারণ বিষয়ক অ্যাডভোকেসি সভা’ অনুষ্ঠিত হয়। ইউনিসেফের আর্থিক সহযোগিতায় ২০১২ সালের সেপ্টেম্বর হতে শুরু হওয়া প্রকল্প ২০১৬ সালের আগস্ট মাসে শেষ হবে। সিফরডি প্রকল্পের অর্জনসমূহ নিয়ে অ্যাডভোকেসি সভায় আলোচনা করা হয়।
এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সিফরডি প্রকল্পের মনিটরিং অফিসার আমিনুল কাইয়ুম, উপজেলা ম্যানেজার মিঠু রঞ্জন দাস, ইউপি সচিব জগন্নাথ বণিক, ডব্লিউডিসি সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

  • [১]