- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় সৃজনশীল মেধা অন্বেষণ উপলক্ষে আলোচনা সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায় সৃজনশীল মেধা অন্বেষণ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালি বের হয়ে বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ সলীলেন্দু তালুকদার, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, উপজেলা প্রকৌশলী মো.ফজলুর রহমান, মো.আব্দুল মালেক, রিক্তা রানী দাস প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষা জাতিকে সচেতন নাগরিক গড়ার পথ দেখায়। শিক্ষার কোন শেষ নেই, প্রতিযোগিতা করে শিক্ষা গ্রহণে আমাদের আগামী প্রজন্মকে সঠিক আলোর পথ দেখাতে সাহস যোগাবে।

  • [১]