- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় সেরুজ্জামানের হত্যা-হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা উমর আলীর পুত্র সেরুজ্জামান পারভেজের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দোহালিয়া বাজার ব্যাবসায়ী, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী ঐক্য পরিষদ ও দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদ সিলেটের যৌথ উদ্যোগে শুক্রবার বিকাল ৩ টায় ছাতক-সুনামগঞ্জ রাস্তার পাশে বাজার এলাকায় মানবন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ’র পরিচালনায় বক্তব্য রাখেন, ইউ.পি চেয়ারম্যান কাজী মো. আনোয়র মিয়া আনু, ইউ.পি সদস্য   মো. আফিজ আলী, আবুল কালাম, সুলতান আহমদ, আব্দুল মতিন, সাবেক ইউ.পি সদস্য গিয়াস উদ্দিন, এইচ এম কামাল, মিজানুর রহমান কালা মিয়া, মাস্টার সদর উদ্দিন, দোহালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী, ব্যাবসায়ী শরীফ উদ্দিন দুদু, শামসুজ্জামান, কবির আহমদ, মাও. আবুল কালাম আজাদ, আনফর আলী, ডা.সুনীল অধিকারী সেলিম মিয়া, ফারক আহমদ, সুনুর মিয়া, দবির আহমদ, জাহাঙ্গীর আলম, আব্দুল বাতিন, ফয়জুল আহমদ, নুর মিয়া, দেলোয়ার হোসেন, আমির হোসেন তরতু, সৈয়দ আহমদ, সাইদুর রহমান, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ঐক্য পরিষদের আহবায়ক  অশোক কুমার দাস, যুগ্ম আহবায়ক ডা. শওকত আলী, সাজিদ মিয়া চৌধুরী, আনোয়ার হোসেন, সদস্য একরামুল হোসেন সোহেল, হাফিজুর রহমান উজ্জ্বল, জাকির হোসেন, সোয়েব আহমদ, ফয়জুর রহমান, আব্দুল হামিদ, আজমল হোসেন, আব্দুল খালিক জীবন, ইকবাল হোসেন, শাহিনূর রহমান, ফাহাদ আহমদ, শামীম আহমদ, দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদ সিলেট ’র সহ সভাপতি ছাইফুউদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গোপাল তালুকদার, আইনূল হক, সেলিম আহমদ প্রমুখ।
মানববন্ধন শেষে দোহালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্র্রদক্ষিণ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

  • [১]