দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় উপজেলায় চার দিন ব্যাপি দ্বিতীয় স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাটগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১১ মার্চ শুক্রবার থেকে ১৪ মার্চ সোমবার পর্যন্ত চারদিন ব্যাপি স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের উদ্বোধন করেন উপজেলা স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। রবিবার সন্ধায় লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের অধ্যক্ষ ও স্কাউটের কমিশনার নুর আহমদের পরিচালনায় নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে, লক্ষিপুর ইউনিয়নের মাঠগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, উপজেলা স্কাউটের সম্পাদক মুহিবুর রহমান মানিক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, সহ সভাপতি মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ময়না মিয়া,স্কাউট লিডার মো.লোকমান হেকিম, কোষাধ্যক্ষ মো.সাদেক আলী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো.লোকমান হেকিম, হারুন অর রশিদ, বশির আহমদ,আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, মো.হাসান মিয়া প্রমুখ।