দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় দোয়ারাবাজার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা বিভাগ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক এর জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. নুরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, স্বাস্থ্য পরিদর্শক মো. রেজাউল করিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদওয়ান হোসেন, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি মো. হারুনুর রশিদ, মো. আবদুস শুকুর, মো. ইদ্রিছ আলী, ঢাকা আহসানিয়া মিশন এর ব্রজমাধব সরকার ও কবিতা রানী ঘোষ প্রমুখ।