- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় স্বেচ্ছাসেবক লীগের সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় উপজেলা সেচ্ছাসেবক লীগের ২৯শে ডিসেম্বর সম্মেলন সফল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দোহালীয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার মিয়া আনুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মো. ছালিক মিয়া ও কামরুজ্জামান রুবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা   
 সেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবুল, সাধারণ সম্পাদক মো. আব্দুস সহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক আঙ্গুর আলম, এনামুল হক, পরিবেশ বিষয়ক সম্পাদক এম এইচ মিজান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল হক তালুকদার, বকুল মিয়া, কালারুকা ইউনিয়নের যুবলীগ সহ সভাপতি আব্দুল হালিম শিপন, কালারুকা ইউনিয়নের সেচ্ছাসেবকলীগ সভাপতি আমির উদ্দিন, সেচ্ছসেবকলীগ নেতা সোহেল আহমদ মিন্টু, অশিত তালুকদার, মোশারফ হোসেন, জিয়াউর রহমান, আলমাছ আলী, রুহুল আমিন, আইনুল হক, মানিক, সামছুদ্দিন আহমন, বাপটু লাল দাস, হিমেল, ইউপি সদস্য নজরুল ইসলাম ফয়জুর রহমান প্রমুখ।

  • [১]