- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় স্যানিটেশন বিষয়ক জনসচেতনতামূলক সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ত্রৈ-মাসিক নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কনফারেন্স হল রোমে আইডিই এর সহযোগীতায় ত্রৈ-মাসিক নেটওয়ার্কিং সভায় জন স্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদের সভাপতিত্বে আইডিই এর উপজেলা স্যানিটেশন বিজনেস ডেভেলাপম্যান স্যানমার্ক অফিসার রতন কুমার রায়ের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমদ,   সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারি, ইউপি সদস্য রেশাদুর রহমান, সুরমা ইউনিয়নের সদস্য আইডিই এর জেলা ম্যানেজার বিজনেস ডেভেলাপম্যান্ট স্যানমার্ক প্রজেক্টের মো. সোহেল আহমদ,  উপজেলা স্যানিটেশন কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি সোহেল আহমদ, পান্ডারগাঁও ইউনিয়নের সচিব অশেষ তালুকদার, মান্নারগাঁও ইউনিয়নের সচিব মৃনাল কান্তি দাস, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সচিব জগন্নাথ দাস প্রমুখ।

  • [১]