- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় ১৪ বস্তা চাল আটক

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলায় বোগলাবাজার ইউনিয়ন এলাকায় সাড়ে ১৪ বস্তা সরকারি চাল আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার রাতে পাচারকালে বোলাখালি ব্রীজের উপরে চালের বস্তা দেখে এলাকাবাসী খবর দেন নির্বাহী কর্মকর্তার কাছে। পরে একটি পিকাপ ভ্যানে করে চালগুলো ইউনিয়ন পরিষদের সামনে নিয়া গেলে সেখান থেকে রাত সাড়ে ১১ টায় উপজেলা নির্বহী কর্মকর্তা পুলিশ পাঠিয়ে চালের বস্তা আটক করান।
ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল আটককৃত চালের বস্তা জিআরের চাল  বলে দাবি করেছেন।
ইউপি সচিব বলেন, ঈদের আগে জিআরের চাল ৩০ জন অসহায় ব্যক্তির মাঝে গত মাসের ২১শে জুন ২৫ কেজি করে বিতরণ করা হয়েছে। এমনকি বিতরণের মাস্টার রুলও উপজেলা ত্রাণ অফিসে জমা দেয়া হয়েছে।
বোগলাবাজার ইউনিয়নের সাবেক সদস্য বুলবুল আহমদ জানান, চালের বস্তাগুলো পাচারের উদ্যেশ্যে রাতের আঁধারে নিয়ে যাচ্ছিল চেয়ারম্যান। আমরা খবর পেয়ে বোলাখালি ব্রীজের উপরে আটক করি। পরে চেয়ারম্যান তার লোকজন দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি রাতেই পুলিশ পাঠিয়ে চালের বস্তাগুলো আটক করেছেন।
বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, চালগুলো ছিল জিআরের। আমি এই চাল ঈদের আগে বিতরণ করিনি। এমন কি উপজেলা ত্রাণ অফিসে আমি কোন বিতরণের লিস্ট জমা দেইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, খবর পেয়ে রাতে চালের বস্তাগুলো আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]