দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ টি মামলায় ১৫ জনকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও দোয়ারাবাজার থানা পুলিশ।
এছাড়াও আজ মঙ্গলবার থেকে বিকাল ৩ টার পর যেনো ভুষিমাল, মাছ বাজার ও সবজির দোকান খোলা না থাকে সেই লক্ষ্যে প্রচারণা করা হয়। এ সময়ে সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং সার্বক্ষণিক মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।