- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের টেংগারগাঁও, লক্ষ্মীবাউর ও নৈনগাঁও তিনটি পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি বলেন, ছাতক দোয়ারা সড়কে প্রায় ১২০ কোটি টাকার সেতু ব্রিজ নির্মাণ করা হবে।
মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, ছাতক উপজেলা আ.লীগ নেতা মো. আফজাল হোসেন, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, উপ বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধাা নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, আ.লীগ নেতা বরুন চন্দ্র দাস, মুহিবুর রহমান, মো. আবুল কালাম, ওয়ার্ড আ.লীগের সভাপতি ইউপি সদস্য মোস্তফা মিয়া, সিরাজ মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ আলী, স্বেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, আকবর হোসেন, মুশাররফ হোসেন, শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, ছদরুল ইসলাম, আবদাল হোসেন, যুব লীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া, আসাদ আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, ছাদিকুর রহমান, নিউটন দাস প্রমুখ।

  • [১]