দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ৪টি টিলা কেটে ধ্বংস করার অপরাধে তিন জনকে ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে এ অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসকেভেটর দিয়ে ৪টি টিলা কেটে ধ্বংস করার অপরাধে বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নুরুল হকের পুত্র জামাল উদ্দিন (৫০) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে টিলাকাটার দায়ে সমর আলী শেখ, রফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।