- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় ৬ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন এমপি মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক-দোয়ারার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রনালয় ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনের লক্ষে শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বাধিকল প্রাধান্য দিয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে উচ্চ শিক্ষার দ্বার উন্মাচন করে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করছে। দোয়ারাবাজারে প্রত্যন্ত অঞ্চলে কলেজ প্রতিষ্ঠা করে উচ্চ শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌছে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে দোয়ারাবাজার উপজেলায় ৫টি উচ্চ বিদ্যালয় কলেজে রূপান্তরিত করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ স্থাপন করা হবে। দোয়ারাবাজার ডিগ্রি কলেজ ও মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ       করা হয়েছে। বর্তমান সরকার কথায় ও কাজে বিশ^াসী। ২০১৮ সালের মধ্যে ছাতক দোয়ারার প্রতিটি গ্রাম মহল্লার ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেওয়া হবে।’
বুধবার সকাল থেকে দোয়ারাবাজার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন, নির্মাণাধীন ভবন পরিদর্শন, চামতলা মাদ্রাসা পরিদর্শন, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উদ্বোধন, খাদ্য গুদামের পাকা রাস্তার উদ্বোধন,এলাকাবাসীর সাথে মতবিনিময় এবং লিয়াকতগঞ্জ বাজারে ৬ টি গ্রামের বিদ্যুতের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর, ইদ্রিছপুর, বক্তারপুর, জিরারগাঁও, এরুয়াখাই ও তিলুরা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। ’
বিকাল লিয়াকতগঞ্জ বাজারে বিদ্যুতায়নের উদ্বোধনী জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও নুরুল হুদা ও ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এম.পি।
উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানাজার  সোহেল পারভেজ, ডিজিএম জাহিদুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক ছানাউর রহমান, ছাতক পৌরসভার সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল খালেক, হক ছাতক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু শা’দত লাহিন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ চৌধুরী রানা, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,পীর মোহাম্মদ আলী মিলন, পল্লী বিদ্যুৎ এলাকা পরিচালক মো.আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা বরুন চন্দ্র দাস, আনছার আলী, মুক্তিযোদ্ধা সন্তান আলী আজগর, আব্দুল কাদির, আবুল হোসেন, মধু মিয়া, মাও. জিয়া উদ্দিন আহমদ, স্বেচ্চাসেবকলীগ নেতা মো.ছালিক মিয়া, শ্রমিকলীগ সভাপতি মো.আবুল কালাম, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ছদরুল ইসলাম, যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, ইউপি সদস্য মুহাম্মদ আলী, সোহেল আহমদ মিন্টু, আব্দুল মজিদ, রুবেল মিয়া, প্রবাষক আক্তার হোসেন, আব্দুল হান্নান, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, একরামুল হোসেন সোহেল,ইউনুছ মিয়া, ছায়ফুল ইসলাম সুমন, তারেক মিয়া, ইকবাল হোসেন, জসিম উদ্দিন সুমন, ছানা উল্লাহ, জুনায়েদ মিয়া প্রমুখ।

  • [১]